ads
ঢাকাশনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

উপদেষ্টার কথা রাখেনি নিটার প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

৭ই সেপ্টেম্বর, ২০২৪ইং রোজ শনিবার থেকে নিটারের শ্রেণি কার্যক্রম স্বাভাবিককরণের লক্ষ্যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পরামর্শ অনুযায়ী যেসকল শিক্ষক-শিক্ষিকা অন্যায়ের সাথে জড়িত না তাদেরকে শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেওয়ার আশ্বাস দিলেও শ্রেণী কার্যক্রমে ফিরে আসেনি অধিকাংশ শিক্ষক।

অপরদিকে, শ্রেণী কার্যক্রম বন্ধ না হওয়া সত্ত্বেও ক্লাস-ল্যাব গুলো ঘুরে দেখা যায় তালাবদ্ধ; আবার ভোরে খামারবাড়ি থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসটি ও ছেড়ে আসেনি।

সর্বক্ষেত্রে এহেন অসহযোগিতার মনোভাব শিক্ষার্থীদের মনে তৈরি করেছে সংশয়, তাদের সাথে কথা বলে জানা যায় তারা আজকে থেকে ক্লাস করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল।

উল্লেখ্য: গত ১ সেপ্টেম্বর বিকাল থেকে যৌক্তিক দাবিতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান করে নিটার সাধারণ শিক্ষার্থীরা। নিটার প্রশাসন কোনো ধরনের সমাধান না দিয়েই মূল ফটকের তালা ভেঙে, শিক্ষার্থীদের আহত করে পালিয়ে যায় (৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ১০ টা) শিক্ষকবৃন্দ। এর প্রেক্ষিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় নিটার সাধারণ শিক্ষার্থীরা, পরবর্তীতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এহেন পরিস্থিতির প্রেক্ষিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় নিটার সাধারণ শিক্ষার্থী ও কর্মরত শিক্ষক দের ভিডিও বার্তা প্রদান করেন। ভিডিও বার্তার সারমর্ম; সকল সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকগন (অন্যায়ের সাথে জড়িত না) শ্রেণি কার্যক্রমে ফিরে আসার নির্দেশ প্রদান করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।