বগুড়ার কাহালুতে আম বাগানের গাছের ডালে গলায় ওড়নার ফাঁস দেওয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯ আগস্ট (বৃহস্পতিবার) সকালে উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে আম বাগান থেকে এ মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ ছিল। তবে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


