ads
ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মধ্যরাতে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত স্কয়ারে মোবাইলের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

শুক্রবার দিবাগত রাত ১টার (২৭ এপ্রিল) দিকে আগুনের সূত্রপাত।

শপিং মলের তৃতীয় তলার আর.কে ইলেকট্রনিকস নামের একটি মোবাইলের দোকানে আগুন লাগে। আগুনে দোকানটি পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, এর জন্য অন্য কোনো দোকানের ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস সদস্যরা রাত ২টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর রাত ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, মোহাম্মদপুর ও পলাশী স্টেশনের পাঁচটি ইউনিট সীমান্ত স্কয়ারে আগুন নেভাতে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।