ads
ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ডমটেকে হাল্ট প্রাইজের অন ক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত

মো: রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে (ডমটেক) গত ২৩ ফেব্রুয়ারি হাল্ট প্রাইজের অন ক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম ওয়েভ উইজার্ড’

দীর্ঘ তিন মাসব্যাপী চলমান এই প্রতিযোগিতায় ক্যাম্পাস রাউন্ডে সর্বমোট ২৭ টি দল তাদের এ্যবস্ট্রাক্ট জমা দেয় এবং সেখান থেকে বাছাইকৃত ১৬ টি দল পিচ ডেক সাবমিট করে। পরবর্তীতে ৮ টি দল ফাইনাল রাউন্ড অর্থাৎ অফলাইন প্রেজেন্টেশনের সুযোগ পায়। গ্র্যান্ড ফিনালেতে ৮ টি দলের মধ্য থেকে ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘ওয়েভ উইজার্ড’, প্রথম রানাআপ হয়েছে ‘টিম ভিসন’ ও দ্বিতীয় রানারআপ হয়েছ ‘টিম অরোরা’।

প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে বিচারক পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন আইপজেটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের প্রধান ও এডভাইজর অব দা স্টুডেন্টস ওয়েলফেয়ারের রাকিবুল ইসলাম এবং ওভিওসি প্রজেক্ট – রংপুর জেলা
হিউমেন রিসোর্স ফেলো, ইনডিজেনাস স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি টিউলিপ আক্কা। এই প্রতিযোগিতায় মোডারেটর হিসেবে ছিলেন ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম কবির হোসেন। তাছাড়া আরো উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর ফাহিম খান এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর জিসান জুবায়ে।

উল্লেখ্য, ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে ২য় বারের মতো অনুষ্ঠিত হলো অন ক্যাম্পাস রাউন্ড “হাল্ট প্রাইজ এট ডমটেক”। যেখানে ছিল তিনটি রাউন্ড – এ্যবস্ট্রাক্ট সাবমিশন, পিচ ডেক সাবমিশন ও অফলাইন প্রেজেন্টেশন ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।