ads
ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভাষা শহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধা

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

একুশে ফেব্রুয়ারির প্রহর অর্থাৎ রাত ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাব সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নবাব মো: শওকত জাহান কিবরিয়া, সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা ভাট্টাচার্য, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদৎ হোসেনসহ অন্যান্য কার্যনির্বাহী ও সহযোগী সদস্যরা।

ভাষা আন্দোলনে সকলের অবদান স্মরণ করে নবাব মো: শওকত জাহান বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকের রক্তের বিনিময়ে মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছিল বাঙালি জাতি। বাংলা ভাষার এই মর্যাদা আমাদের অক্ষুণ্ন রাখতে হবে চিরকাল। আমরা যেন মাতৃভাষায় সমৃদ্ধ হতে পারি। আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ খুব লক্ষ্য করা যাচ্ছে। ভাষা প্রয়োগে সচেতন হব সবাই এই প্রত্যাশা করি।

সংগঠনটির সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান বলেন, ২১ ফেব্রুয়ারি বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। ভাষা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। যে বীর সন্তানেরা তাদের জীবনের বিনিময়ে এই ভাষা আমাদের ফিরিয়ে দিয়েছে, আজকের এই দিনে সেই বীরদের জানাই শ্রদ্ধা ও সালাম। সেইসাথে আমরা যেনো আমাদের এই মাতৃভাষার মান সমুন্নত রাখতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। ভাষার অপব্যবহার রোধ হোক আমাদের এ দিবসের অঙ্গীকার।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।