ads
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠিত

সংবাদ লাইভ
জানুয়ারি ২৯, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটি (BSAE)-এর Extra-Ordinary General Meeting (EGM) এর মাধ্যমে নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

আজ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নেতৃবৃন্দ মনোনীত হন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী প্রফেসর ড. মোরশেদ আলম (এলএম-৪৩)। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হন প্রকৌশলী আবুল খায়ের মোঃ মাজহারুল ইসলাম (এলএম-১০৫) এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী ইমাম মাহমুদ রিয়াদ (পলাশ) (এম-৭২৪)।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা (এম-৫৫৭) এবং যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হন প্রকৌশলী মোঃ ফজলুল হক (এলএম-২০৭)।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন (এম-৬৬১) এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন প্রকৌশলী এইচ এম. এরশাদুল হক মাসুম (এম-৬৪৯)।

এছাড়াও, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক: প্রকৌশলী মোঃ বেলাল সিদ্দিকী সজীব (এলএম-২০৪)
প্রকাশনা ও সেমিনার সম্পাদক: প্রকৌশলী আশরাফ সরকার (এম-৫২৮), সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: প্রকৌশলী নূর মোহাম্মদ (এম-৬১৭)।

কার্যনির্বাহী সদস্যবৃন্দ হিসেবে মনোনীত হন— প্রকৌশলী প্রফেসর ড. এম. বোরহান উদ্দিন, প্রকৌশলী শাহাদত হোসেন বিপ্লব, প্রকৌশলী মোঃ আইয়ুবুর রহমান, প্রকৌশলী ড. এবিএম জাহিদ হোসেন, প্রকৌশলী ড. মোহাম্মদ আশিকুর রহমান, প্রকৌশলী ড. খান ফয়সল আহমেদ, প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান বিদ্যুত, প্রকৌশলী মাশরুরা মল্লিক স্বর্না, প্রকৌশলী সরোয়ার হোসেন, প্রকৌশলী মোহাম্মদ শাহ জালাল, প্রকৌশলী মোহাঃ আবু সাঈদ, প্রকৌশলী ড. মোঃ আব্দুল মোত্তালিব শোভন এবং প্রকৌশলী কাজী মোঃ খোরশেদ আলম।

উক্ত নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী গোলাম মাওলা। তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্য প্রকৌশলী প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী এবং প্রকৌশলী মুখলেসুজ্জামান তালুকদার।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশে কৃষি প্রকৌশল পেশার উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৃষি খাতের টেকসই অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় সভা থেকে।

সংবাদ লাইভ/বিজ্ঞপ্তি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।