ads
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জাবিপ্রবি সিএসই বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিদায় অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) একাডেমিক ভবনের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটি উদযাপন করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন অতিথিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান ও সিএসই বিভাগের শিক্ষকরা।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথি ও শিক্ষকদেরও ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন শিক্ষার্থীরা।

রাতের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, কবিতা ও নাটকের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শেষ দিনটি আনন্দঘন করে তোলেন। বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আর সঞ্চালনায় ছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান ও পুষ্প।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।