ads
ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

৫ ঘন্টা আটক রেখে চোরকে ভাগিয়ে দিলো চেয়ারম্যান

লক্ষ্মীপুর প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর আলম বাবু ( ৫০) দেশের বিভিন্ন স্থানে চুরি করে কয়েকদিন আত্নগোপনে থেকে আবারো শুরু করে নতুন চুরি। এবার নিজ এলাকায় চুরি করে পলাতক হওয়ার আগেই সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে ডা: অলি আহাম্মদের ছেলে জাহাঙ্গির আলম বাবুকে। ঘটনা নিশ্চিত হওয়ার পর গেলো শনিবার বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে নিয়ে ব্যবসায়ীরা বাবুর বাড়িতে গিয়ে তল্লাশি চালালে চোরাই মালামালসহ বাবুকে আটক করে জনতা।

খবর শুনে স্থানীয় চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিন ছুটে যান ওই বাড়িতে। এসময় তিনি উত্তেজিত জনতাকে শান্ত করে, চোরাই মাল ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বুঝে নিতে এবং আটক বাবুর সাথে আর কারা জড়িত সেটা বের করতে পুলিশের হাতে না দেয়ার অনুরোধ করেন। এসময় উৎসুক জনতা চেয়ারম্যানের কথা বিশ্বাস করে বাবুকে তার জিম্মায় দিয়ে দেন। কিন্তু ঘটনার ৫ ঘন্টা পর বাবু স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে লাপাত্তা হয়ে যায়।

এর আগে সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া বাজারে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছিলো।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।