ঢাকাWednesday , 30 November 2022
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সংবাদ লাইভ
November 30, 2022 2:24 pm
Link Copied!

৪৫তম বিসিএসে ক্যাডারে ২৩০৯ ও নন ক্যাডারে ১০২২ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বুধবার বিপিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে ২৬টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে মোট নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেয়া হবে।

নন ক্যাডারে মোট ১ হাজার ২২ জনবল নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৯ম গ্রেডে ৫০৫ জন, ১০ম গ্রেডে ৬০ জন, ১১ ও ১২তম গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেয়া হবে।

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।