নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ''নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি" এর উদ্যোগে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
‘মগজে দূর করি মননের কলঙ্ক’ প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে হাংকিংস ইলেকট্রনিকস নিবেদিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্ত:বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা। ৬ রাউন্ডে বিতর্ক উৎসবটি অনুষ্ঠিত হবে যাতে
অংশগ্রহণ করবে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দলের ৯৬ জন বির্তার্কিক।
শুক্রবার (৩১ মে) ৬ রাউন্ড অতিক্রম করে প্রাপ্ত ২ টি দলকে নিয়ে শনিবার (১ জুন) ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিব্বুল হাসান চৌধুরী নওফেল (এমপি)। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো দিদার-উল-আলম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল প্রমুখ।
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম বলেন, দীর্ঘ ১৩ বছর পর অফলাইনে আমরা আমাদের ক্যাম্পাসে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে পেরে খুবই উচ্ছসিত। তিনি আরও বলেন,২০২১ সালে করোনার মধ্যে অনলাইনে আন্ত: বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে সক্ষম হলেও অফলাইনে সম্ভব হয়নি। আমাদের নিমন্ত্রণে সারাদেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ওবিভিন্ন মেডিকেল কলেজের মোট ৩২টি দলের ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করবে। বিতর্ক উৎসবটি সফলভাবে সম্পন্ন করার জন্যে আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তূর্জয় চৌধুরী বলেন, ‘মগজে দূর করি মননের কলঙ্ক’ প্রতিপাদ্যটি এই বিতর্কের মাধ্যমে আমরা সকলের কাছে পৌছে দিতে চাই। আমরা চাই বিতর্কের মাধ্যমে সবার মেধা ও মননের বিকাশ ঘটুক।তিনি আরও বলেন এই বিতর্ক উৎসবের মাধ্যমে যেন সারাদেশে আলোড়ন সৃষ্টি করতে পারি সে জন্যে আমরা আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com