ads
ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

হ্যাকারদের কবলে বশেফমুবিপ্রবির ওয়েবসাইট

মো: জসিম উদ্দিন , বশেফমুবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) অফিসিয়াল ওয়েবসাইট (bsfmstu.ac.bd) হ্যাক হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

বুধবার (২১ আগষ্ট) সন্ধা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের তথ্যের পরিবর্তে দেখা যায় ‘PLNTOGEL’ নামের একটি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের তথ্য।

সাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেজে লিখে রাখে, ‘TOTO SITE: Login Link to the Official Togel Site and the Most Trusted Online Togel Bookie No. 1 in Indonesia’

বশেফমুবিপ্রবির আইসিটি সেলের পরিচালক সহকারী অধ্যাপক মো: হুমায়ুন কবির বলেন, সন্ধা ৭টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়। অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি।

হ্যাকাররা কি উদ্দেশ্য নিয়ে ওয়েবসাইট টি হ্যাক করেছিলো তা এখনো জানা যায় নি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।