ads
ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

হজ্জ ক্যাম্পে হজ্জ যাত্রীদের সেবায় কুবির দুই রোভার

কুবি প্রতিনিধি
মে ৮, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলা রোভারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার হজ্জ ক্যাম্পে হজ্জযাত্রীদের সেবা দিতে যাচ্ছেন ১০ জন রোভার। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছেন ২ জন রোভার। বুধবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন।

হজ্জযাত্রীদের সেবা দিতে যাওয়া রোভাররা
হলেন- লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন রোভার স্কাউটস গ্রুপের গার্ল-ইন সিনিয়র রোভারমেট নাছরিন আক্তার ও বাংলা বিভাগের ২০১২০-২১ সেশনের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া।

কুবির রোভার স্কাউটের দুই রোভার ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত ঢাকার আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে সেবা দিবেন। এ বিষয় গার্ল-ইন সিনিয়র রোভারমেট নাছরিন আক্তার বলেন, আমি একজন গার্ল-ইন রোভার হিসেবে এ বছর হজ্জ ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। যখন আমরা সদস্য স্তরে ছিলাম তখন থেকেই সিনিয়রদের ভাই-আপুদেক দেখে একটা আশা পোষণ করতাম , আমিও একদিন এই ভালো কাজের গর্বিত অংশীদার হতে পারবো। অবশেষে হজ্জ ক্যাম্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এতে আমি অনেক বেশি আনন্দিত।

রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া বলেন, আমার অনেকগুলো প্রাপ্তির মধ্যে যেন হজ্জযাত্রীদের সেবা দেয়ার সুযোগ পাওয়াটাই আমার কাছে অন্যতম। কেননা আমি যদি রোভার স্কাউটসের সাথে সম্পৃক্ত না থাকতাম তাহলে হয়তো এই সুবর্ণ সুযোগটুকু পেতাম না। এজন্য বাংলাদেশ স্কাউটস ও রোভারের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ভাল কাজে এগিয়ে আসার ধারাটি অব্যাহত থাকবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও বাংলাদেশ স্কাউটস পুরো দেশে থেকে রোভার সদস্য যাচাই-বাছাই করে হ্জ্জ ক্যাম্পে দায়িত্ব পালনের ব্যবস্থা করেছে। যেখানে তারা হজ্জের উদ্দেশ্যে আগত যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাবেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।