ads
ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না: আমিনুল

বগুড়া ব্যুরো
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কেন্দীয় বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ক্রীড়াবিদ আমিনুল হক বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না। স্বৈরাচার শেখ হাসিনার ১৭ বছরে যে স্বৈরাচারী ভূমিকায় দুঃশাসন করেছিলেন, সেই দুঃশাসন থেকে বাংলাদেশের ছাত্র ও জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছেন।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রদত্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান এবং শিবগঞ্জে শহীদ মুগ্ধ চত্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন শুধু কোটা সংস্কারের জন্য নয়, ভাত, কাপড় ও গণতন্ত্র অধিকারের জন্য আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান ঢালী, মোস্তাফিজুর রহমান সেগুন, আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য আলাউদ্দিন সরকার টিপু, তুহিনুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো: ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক আহমেদ সাকিল, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল করিম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারন সম্পাদক মাহাদী হাসান তমাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, সাধারন সম্পাদক মেহেদী হাসান মেহেদী প্রমুখ। শেষে প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত উপজেলা ও পৌর ছাত্রদলের ১২ জন নেতাকর্মীর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন এবং শহীদ মুগ্ধ স্কোয়ারের নতুন ফলক উম্মোচন করেন।

এর আগে তিনি উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের বগুড়ায় নিহত সেলিম মাষ্টারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের মধ্যে নগদ ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এরপর তিনি পঞ্চদাশ গ্রামের ঢাকায় নিহত শ্রমিকনেতা শহীদ রনির কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের মধ্যে নগদ ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।