ads
ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড হাসপাতালের মধ্যে সেবা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার (৬ জুন) একটি সেবা চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়টির সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করে সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যারিয়ার ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস)।

ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক ও সিআরডি প্রধান জনাব মো. রেজাউল মানিক, কর্পোরেট কমিউনিকেশনস ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সৈয়দ আশরাফ-উল-মাসুম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য, অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার, ডিন, বোর্ড অফ ট্রাস্টিজ এর সেক্রেটারি, সিপিডিএস পরিচালক, মেডিকেল অফিসার এবং বিএসপিআর উপ-পরিচালক।

উল্লেখ্য, এই চুক্তিটি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।