সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের দাবিতে ও মহান বিজয় দিবস উপলক্ষে "দি ভয়েজ অব টাইমস্" এর আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ৩ টায় এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মাহমুদুর রহমান মান্না (সভাপতি নাগরিক ঐক্য)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফারুকুল ইসলাম (সভাপতি ভয়েজ অব টাইমস্ ও সম্পাদক বিডিজনমত২৪)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গণধিকার পরিষদের সদস্য সচিব মোঃ ফারুক হাসান, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ সহ আরো অনেকে।
জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি আমাদের ভালো চেতেন, তাহলে গত ১৫ বছর ধরে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতেন না। এছাড়াও তিনি আরো বলেন, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়ে যাবে। সুতরাং এই সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না।
বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, এদেশের মানুষ দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারকে যখন রক্ত দিয়ে বিদায় করেছে, ঠিক সেই মুহূর্তে দেশে এবং বিদেশে বসে একটি কুচক্র মহল গণমানুষের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশের অনেকেই মনে করেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন, শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আমি বলতে চাই শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে নিয়ে আসা হবে অবশ্যই তবে সেটা পুলিশের মাধ্যমে, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর হাজার মানুষ গুম-খুন হয়েছে এর বিচার এই বাংলার মাটিতেই হবে।
এছাড়াও অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com