ads
ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

নোবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে তাতে এবার যুক্ত হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নাম।

আজ মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নোবিপ্রবির উপাচার্যের দফতর।

পদত্যাগপত্রে ড. মো. দিদার-উল-আলম লিখেছেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারনে আমি অনতিবিলম্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করছি। উল্লেখ্য,গত ৩০ জুন ২০২০ তারিখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অবসর গ্রহন করি।”

গত ১৩ আগস্ট ২০২৩ রাষ্ট্রপতির আদেশক্রমে দ্বিতীয় মেয়াদে নোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. মো. দিদার-উল-আলম। এর আগে অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ২০১৯ সালের ১২ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং একই বছরের ১৬ জুন আনুষ্ঠানিকভাবে নোবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।