ads
ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মৌমিতা হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন

সজল শেখ, বগুড়া প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের চিকিৎসক মৌমিতা দেবনাথ ও বাংলাদেশে সোহাগী জাহান তনুসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বিকালে শহরের সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

মানববন্ধনে অংশ নেয়া জাকিরুল ইসলাম বলেন, এইরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে। সেই সাথে বিগত দিনে বাংলাদেশ যত নারী ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে তাদের জড়িতদের দ্রুত বিচার করা হোক।

মানববন্ধনে অংশ নেওয়া আছিয়া খাতুন নামে  আরেক শিক্ষার্থী বলেন, এইরকম ঘটনা ২০১৬ সালে বাংলাদেশেও ঘটেছিল কিন্তু সে তার বিচার পাই। এবারও যেন এইরকম না হয়। ড. মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন।

এর গত ৯ আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।