ঢাকার মোহাম্মদপুর এলাকার রাজিয়া সুলতানা রোডের একটি ডাস্টবিনে সোমবার (৫ নভেম্বর) গভীর রাতে মানুষের খণ্ডিত একটি পা পাওয়া গেছে। স্থানীয়রা প্রথমে পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান রাত ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, কোনো হাসপাতাল থেকে চিকিৎসকের মাধ্যমে কাটা এই পা ভুলবশত এখানে এসে পড়েছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরণ দেখে বোঝা যাচ্ছে এটি অস্ত্রোপচারজনিত, কারণ পায়ের মধ্যে কোনো রক্ত নেই এবং সম্পূর্ণ শুকনো।
উল্লেখ্য, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী সেখানে লাগাতার অভিযান চালাচ্ছে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com