মঙ্গলবার (২ এপ্রিল) মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা এবং দৈনিক মাতৃ জগতের সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান, মিরপুর প্রেসক্লাব উপদেষ্টা আফজাল হোসেন জাকির, প্রতিষ্ঠাতা সদস্য সেলিম রায়হান, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এম মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক আশিক লিমন।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক খবরের আলোর সম্পাদক মোঃ আমিরুজ্জামান, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও আনন্দ বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এস এ এম সুমন সরকার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন, মিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা হামিদ অনি, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মাজারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাকলি আক্তার, সহ-প্রচার সম্পাদক সোহরাব হোসেন বাবুসহ মিরপুর রিপোর্টার্স ক্লাব এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
মিরপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি এস.এ.এম সুমন বলেন, পবিত্র মাহে রমজানে সকল সাংবাদিকদের দায়িত্ব সাধারণ মানুষের দুর্ভোগ রাষ্ট্রের কাছে তুলে ধরা। মানব সেবাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ ইসলামে মানুষের সহযোগিতা সহমর্মিতা এই সিয়াম সাধনার মূল লক্ষ্য। কলম সৈনিকেরা রোজা রেখেও জাতির গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে তুলে ধরেন। সাংবাদিক, প্রশাসন ও জনগণের মধ্যে সু-সম্পর্কের সেতু বন্ধন থাকতে হবে।
এদিন সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় মিরপুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল।


