ads
ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক সোহেল হাসান গাবিল কর্তৃক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটূক্তি করার অভিযোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪ টায় আসরের নামাজ শেষে কলেজের মাঠ প্রাঙ্গন ও প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থী, শিবিরের সেক্রেটারি, সদস্য এবং স্থানীয় মুসলিম সমাজের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভকারীরা সোহেল হাসান গালিবের কটূক্তিমূলক মন্তব্যের কঠোর নিন্দা জানান এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

সোহরাওয়ার্দী কলেজের শিবিরের সেক্রেটারির মোঃ রাজিব হোসেন বলেন,
৯০% মুসলমানদের দেশে মানবতার মুক্তির মহান অগ্রদূত মহানবী (সা.) কে নিয়ে ইডেন কলেজের বাংলা বিভাগের সাবেক একজন শিক্ষকের এমন কটুক্তিমুলক কবিতা কাম্য নয়।এর জন্য জাতির কাছে তাকে স্পষ্ট ক্ষমা চাইতে হবে।

সাধারণ শিক্ষার্থী হৃদয় হোসেন বলেন,
গতকাল ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক প্রভাষক সোহেল হাসান গালিব তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-কে কটূক্তি ও অবমাননা করে একটি পোস্ট করেছেন।

এ ঘটনায় সমগ্র মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে গভীর আঘাত লেগেছে। তারই প্রতিবাদে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আজ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই, এই ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ৯০ শতাংশ মুসলমানের দেশে এ ধরনের ঘৃণিত কাজ যেন ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

মুহাম্মদ (সাঃ)-কে কটূক্তি করার প্রতিবাদে এভাবে এক এক করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্যের মাঝে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিবাদি মিছিলে সাধারণ শিক্ষার্থীরা গালিবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন।

উল্লেখ্য, হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি করে কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার কিছুক্ষণ পর ব্যাপক সমালোচনার মুখে পোস্টটি ডিলেট করে দেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।