ads
ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভাষাশহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

রিফায়েত আলম, নজরুল বিশ্ববিদ্যালয়
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে, অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান, সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রোহান চিশতীসহ অন্যান্য কার্যনির্বাহী ও সহযোগী সদস্যরা।

সংগঠনটির সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আজকের এই দিনে সেই বীরদের জানাই শ্রদ্ধা ও সালাম।”

সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন বলেন, “যে মহান বীরদের আত্মত্যাগে আমরা আমাদের মায়ের ভাষাকে ফিরে পেয়েছি, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সেই মহান আত্মত্যাগের ব্রত নিয়ে নতুন বাংলাদেশ গড়াই হোক অঙ্গিকার।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।