ads
ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
মার্চ ১, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা মার্চ (শুক্রবার) বিকালে ভালুকা উপজেলার সেভেন স্টার পার্টি সেন্টারে মাওলানা মোঃ আশরাফুল আলম হাবিবীর সভাপতিত্বে মুফতি জাকারিয়া ও রাকেশের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব কামরুজ্জামান পিন্টু, চেয়ারম্যান, ৩নং ওয়ার্ড ভরাডোবা ইউনিয়ন পরিষদ আলহাজ্ব শাহ আলম তরফদার।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অধ‍্যক্ষ, এ‍্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার, ভালুকা এ.আর.এম শামছুর রহমান, সাধারণ সম্পাদক, ভালুকা প্রেসক্লাব, মোঃ আসাদুজ্জামান সুমন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও যুবলীগ নেতা, ০৩নং ভরাডোবা ইউনিয়ন, প্রকৌশলী তারেক আজিজ তরফদার, সাধারণ সম্পাদক, ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, মোঃ সাইদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ময়মনসিংহ উপ-আমেলা, মুফতি সাদিকুর রহমান রাশেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা উপ-আমেলা, মুফতি বশির উদ্দিন, মুহতামিম, নিশাইগঞ্জ মাদরাসা, ভালুকা, মুফতি শহিদুল্লাহ নিশাইগঞ্জী, ইমাম ও খতিব, মারকায মসজিদ ভালুকা, মুফতি সগির আহমাদ মাসঊদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক খবরপত্র ভালুকা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সুমন, ভালুকার বার্তার সম্পাদক আব্দুল্লাহ আনছারী আকরাম, ভালুকা জার্নালিস্ট এসোসিয়েশনের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কাউছার খান, ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি সংগঠনের সদস্য হাফেজ তারাব হোসেন, জাকির হোসেন জাকারিয়া, রমিজ রোহান, মোকরামিন আহমেদ সোহাদ, মামুনুর রহমান মামুন, মোঃ রনি, জুনায়েদ জিহাদ, মোঃ রাজু, হুমায়ুন কবির, মাওলানা মনির, ফয়সাল মল্লিক, মাওলানা শামীম, হাফেজ রাজিব, হাফেজ মাওলানা মুফতি কাজী রাকিবুল হাসান, আবুল কাশেম, আমিনুল ইসলাম জয়, মাছুম বিল্লাহ,মোঃ রিপন প্রমুখ।

উল্লেখ্য, বিগত শীতে ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে দশ ধাপে শীত বস্ত্র বিতরণ করা হয়, এ পযর্ন্ত ৭৩৪ জন রোগীকে রক্তদান করা হয় এবং পাঁচ ধাপে প্রায় ১৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।