ads
ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বেলকনিতে দাঁড়িয়ে থাকা শিশু আহাদের চোখে গুলি: এরপর মৃত্যু

ডেস্ক নিউজ
জুলাই ২৭, ২০২৪ ৩:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গত শুক্রবার (১৯ জুলাই) বিকেল চার টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল। ওই সময় বেলকনিতে দাঁড়িয়ে মা ও বাবাকে দুই পাশে রেখে মাঝে দাঁড়িয়ে সেই সংঘর্ষ দেখছিল চার বছরের শিশু আহাদ। একপর্যায়ে একটি গুলি এসে তার ডান চোখ দিয়ে ঢুকে মাথার ভেতর আটকে যায়। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আহাদ।

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন আবুল হাসান। গত ১৯ জুলাই বিকেলে সবাই বাসাতেই ছিলেন। এসময় তাদের বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। বারান্দায় এক পাশে বাবা, আরেক পাশে মা ও মাঝে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল ছোট ছেলে আবদুল আহাদ (৪)। হঠাৎ একটি গুলি আহাদের ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরে ঢুকে যায়।

আবুল হাসান ভেবেছিলেন হয়তো মাথা ঘুরে পড়ে গেছে আহাদ। কিন্তু তাকে তুলতে গিয়ে বুকের রক্ত হিম হয়ে যায় আবুল হাসানের। ছেলের চোখ, মুখ থেকে রক্ত বেরিয়ে ভেসে যাচ্ছে ফ্লোর।

ছেলেকে কোলে নিয়ে দ্রুত হাসপাতাদের দিকে ছোটেন হাসান। তবে বাড়ির নিচে এলেই তাঁকে বাধা দেয় অস্ত্রধারীরা। পরে ছেলের রক্তাক্ত অবস্থা দেখে সরে দাঁড়ায়। আহাদকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

নিবিড় পরিচর্যাকেন্দ্রে হাসপাতালে চিকিৎসকরা বলেন, গুলি মাথার মধ্যে আছে, কোন অবস্থানে আছে তা বুঝতে সিটিস্ক্যান করতে হবে। কিন্তু সিটিস্ক্যান করতে নেওয়া হলে আইসিইউর যন্ত্রপাতি খুলে ফেলতে হবে। এতে শিশুটির মৃত্যু হতে পারে, এদিকে সিটিস্ক্যানও জরুরি। পরদিন শনিবার রাত সাড়ে ৮টার দিকে আহাদকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ বুঝে পান স্বজনরা। এরপর অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।