ads
ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বেতনহীন চলছে বশেফমুবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীরা

বশেফমুবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য পদত্যাগ করেছেন প্রায় এক মাস আগে। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ প্রশাসনিক দায়িত্বে থাকা অনেকেই পদত্যাগ করেছেন।

এরই মধ্যে আবাসিক হলে শিক্ষার্থীদের ফিরে আসা এবং ক্লাস-পরীক্ষা চালু হলেও এক প্রকার অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সর্বশেষ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ছাড় করাও সম্ভব হয়নি।

এমন অবস্থায় গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রমতে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে আলোচনাক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে দায়িত্ব নেওয়ার মত ডিন তো দূরের কথা একজন  অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপকও নেই এই বিশ্ববিদ্যালয়ে। তাই প্রশাসনিক কাজ চলমান রাখার জন্য যোগ্য ব্যাক্তি নেই।  এমতবস্থায় অস্বস্তিতে রয়েছেন শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা। তাই চলমান পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবি জানান সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।