ads
ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বেগুনি টমেটোতে স্বাস্থ্য সুরক্ষা, বাজারে আসছে জিন-পরিবর্তিত জাত

কৃষি প্রতিবেদক
জুন ১৮, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

জিন-পরিবর্তিত একটি বিশেষ জাতের বেগুনি টমেটো বাজারজাতকরণে উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির নিয়ন্ত্রক সংস্থা ‘Office of the Gene Technology Regulator (OGTR)’ সম্প্রতি এই টমেটো চাষ ও বিক্রির জন্য অনুমোদনের প্রাথমিক আবেদন গ্রহণ করেছে।

বেগুনি রঙের এই টমেটো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এতে রয়েছে স্বাস্থ্যকর অ্যান্টিঅক্সিডেন্ট ‘অ্যান্থোসায়ানিন’। বিজ্ঞানীরা বলছেন, ব্লুবেরি বা কালো আঙ্গুরে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এই টমেটোতেও তেমন উপাদান বিদ্যমান, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

যুক্তরাজ্যের জন ইনেস সেন্টারের গবেষক ড. ক্যাথি মার্টিন প্রায় ১৮ বছর গবেষণার পর এই টমেটো উদ্ভাবন করেন। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ‘Norfolk Healthy Produce’ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে এটি বাজারজাত করেছে। এবার তারা অস্ট্রেলিয়াতেও এর চাষ ও বিক্রির উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাথান পাম্পলিন জানান, “এটি শুধুই একটি টমেটো নয়, এটি পুষ্টিগুণসমৃদ্ধ একটি নতুন খাদ্য। আমরা চাই, মানুষ স্বাস্থ্যকর বিকল্প পাবে এমন খাদ্যের মধ্যে।”

এদিকে, অস্ট্রেলিয়ার খাদ্য নিরাপত্তা সংস্থা FSANZ এবং OGTR জানিয়েছে, অনুমোদনের আগে পণ্যের সম্ভাব্য ঝুঁকি, পরিবেশগত প্রভাব ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে। আগামী সেপ্টেম্বরে জনমত গ্রহণের জন্য বিষয়টি উন্মুক্ত করা হবে।

প্রথম ধাপে এই টমেটোর চাষ কুইন্সল্যান্ডের গ্রীনহাউসে করা হবে এবং পরে মেলবোর্নের বাজার ও রেস্টুরেন্টে সরবরাহ করা হবে।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত মাত্র পাঁচটি জিন-পরিবর্তিত ফসল চাষের অনুমতি পেয়েছে। এর মধ্যে রয়েছে ক্যানোলা, তুলা, স্যাফ্লাওয়ার ও কলা। নতুন এই টমেটো দেশটিতে প্রথম জিন-পরিবর্তিত টমেটো হিসেবে স্থান পেতে যাচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের উদ্ভাবন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।