ads
ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্স বিজনেস ক্লাব কর্তৃক ৫ম ইন্ডাস্ট্রি ভিজিট সম্পন্ন

Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম ক্লাব ‘বুটেক্স বিজনেস ক্লাব’ কর্তৃক আজ শনিবার (১১ মে) গাজীপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৫ম ইন্ডাস্ট্রি ভিজিট সম্পন্ন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের (৪৫-৪৮)তম ব্যাচের ক্লাব সদস্যবৃন্দের মধ্যে থেকে ১৫ জন ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ পায়।

আমাদের দেশের অর্থনীতির বড় একটি শক্তির জায়গা হলো বস্ত্র ও তৈরি পোশাকশিল্প। রপ্তানি আয়ের প্রায় চার—পঞ্চমাংশ আসে এই খাত থেকেই। এককভাবে কোন একটি খাতের উপর এমন নিরঙ্কুশ নির্ভরতা বিশ্বে নিতান্তই বিরল। কাজেই বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা, নির্ভরতা, ভবিষ্যৎ এবং অগ্রগতি এইখাতকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। সামগ্রিক এই বিষয়গুলোর বেশিরভাগ অংশই বস্ত্র প্রকৌশলীরা নিয়ন্ত্রণ করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি যাদের বাস্তবভিত্তিক অভিজ্ঞতা বেশি থাকে তারাই পরবর্তীতে ইন্ডাস্ট্রি পর্যায়ে প্রাধান্য পেয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই বুটেক্স বিজনেস ক্লাব বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য নানা ধরনের দক্ষতা উন্নয়ন বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। তন্মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ভিজিট একটি মুখ্য পদক্ষেপ।

ক্লাব কর্তৃক এবারের ইন্ডাস্ট্রি ভিজিট আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এর সবকয়টা ধাপ স্বচক্ষে দেখা। সেই সুবাদে শিক্ষার্থীরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্পিনিং, উইভিং, ডায়িং ও ডেনিম এর মত বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের সাহায্যের জন্য ছিলেন সার্বক্ষণিক একজন গাইড। ভিজিট শেষে সবাই বেক্সিমকো মিনি চিড়িয়াখানায় কিছুক্ষণ সময়যাপন করে এবং সব শেষে বাসার উদ্দেশে রওনা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্লাবের সভাপতি আসিফ ইকবাল বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে চলমান কার্যকলাপ সমূহ সম্পর্কে ধারণা রাখা বেশ তাৎপর্যপূর্ণ। এতে করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রায়োগিক গুরুত্ব অনুধাবন করতে পারবে। এই চিন্তা থেকেই মূলত বুটেক্স বিজনেস ক্লাবের উদ্যোগে ইন্ডাস্ট্রি ভিজিট এর আয়োজন করা হয়। এবারের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছিল আমাদের ৫ম মিল ভিজিট।

পরবর্তীতে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম আকাশ বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ফ্যাক্টরির সাথে কানেকটিভিটি বাড়াতে হবে। এই কারণেই মূলত ক্লাব থেকে ফ্যাক্টরি ভিজিটের আয়োজন করে থাকি আমরা। বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ফ্যাক্টরি ভিজিটের আয়োজন করে থাকে সেগুলো অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের ক্লাব মেম্বারদের ফ্যাক্টরীর সাথে কানেকটিভিটি বাড়াতে এবং পুরো ম্যানেজমেন্ট সিস্টেম বুঝতে সাহায্য করতে। তাছাড়া ফ্যাক্টরি এবং পড়ালেখার মধ্যে যে দূরত্ব সেটাও কমিয়ে আনার চেষ্টা করছি আমরা। ভবিষ্যতে আমরা ফ্যাক্টরি ভিজিটসহ মেশিন এবং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে কতটুকু গভীরভাবে জানতে পারি সেটা নিয়েও কাজ করবো।

উল্লেখ্য, বুটেক্স বিজনেস ক্লাব এই পর্যন্ত স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, ডাইসিন-কেম লিমিটেড, ব্লুচিজ, ব্যুরো ৫৫৫ এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ সর্বমোট ৫টি ইন্ডাস্ট্রি ভিজিট সম্পন্ন করেছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।