ঢাকাThursday , 27 July 2023
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্স কর্মকর্তা সমিতির সভাপতি শরীফুল ও সাধারণ সম্পাদক বিল্লাল

Link Copied!

দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কর্মকর্তা সমিতি নির্বাচন-২০২৩ আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এইচআর) মুহাম্মদ শরীফুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো: বিল্লাল হোসেন।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হন সহকারী পরিচালক (পাবলিক রিলেশন) মো: শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে টেকনিক্যাল অফিসার আ: বারেক মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সহকারী প্রকৌশলী (সিভিল) মো: রমজান আলী তালুকদার, অর্থ সম্পাদক পদে সেকশন অফিসার মোহাম্মদ সাহাদাত হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) মোছা: ফেরদৌসী খাতুন, সমাজকল্যাণ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে টেকনিক্যাল অফিসার মো: আতাউর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন, সেকশন অফিসার মোহাম্মদ খালেদ হোসেন, উপপরিচালক (অডিট) মো: মনিরুজ্জামান, টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলা উদ্দিন।

নির্বাচনে পরিদর্শক ড. রিয়াজুল ইসলাম জানান, উপাচার্য মহোদয়ের তত্ত্বাবধানে এমন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজীর স্থাপন করলো। তিনি আরো বলেন, কোনো প্রকার অনিয়ম চোখে পড়েনি, সবাই শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।

প্রধান নির্বাচন কমিশনার স্বপন কুমার মন্ডল বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা করা হয়েছে। কোনো প্রকার অনিয়ম কিংবা অভিযোগ পাওয়া যায়নি। উভয় প্যানেল নির্বাচন কমিশনের উপর সন্তুষ্ট। তাছাড়া সবার সহযোগিতার জন্য উভয় প্যানেলের সদস্যদের এবং বুটেক্স সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শরীফুর রহমান বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন হয়েছে। এ বিজয় গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ করেন তিনি।

তাছাড়া নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বলেন, আজ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে দেয়ার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন,এ বিজয় তখনই সার্থক হবে যখন তিনি কর্মকর্তাদের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবেন।

বুটেক্স কর্মকর্তা সমিতির এই নির্বাচন আজ প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হলো। এই নিয়ে গত কয়েকদিন পদপ্রত্যাশীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল এবং নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন তারা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।