ads
ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্সে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষক সমিতি নির্বাচন

মো: রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অষ্টম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষক সমিতি নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আহসান হাবীব এবং নির্বাচন কমিশনার ড.আহমেদ জালাল উদ্দীনের সাক্ষরিত এক নোটিশে আগামী রবিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে প্রগতিশীল শিক্ষক পরিষদ এবং সাধারণ শিক্ষক পরিষদ নামের দুইটি প্রধান প্যানেল।

প্রগতিশীল পরিষদের পক্ষ থেকে, সভাপতি পদে ড.মো.রিয়াজুল ইসলাম, সহসভাপতি পদে ড. মো.এমদাদ সরকার, সাধারণ সম্পাদক পদে ড.মোহা. সাইদুজ্জামান সহ মোট নয় সদস্যের প্যানেল মেম্বার লড়বেন। অন্যদিকে সাধারণ শিক্ষক পরিষদের পক্ষ থেকে লড়বেন, সভাপতি পদে অধ্যাপক ড. মো.জুলহাস উদ্দীন, সাধারন সম্পাদক পদে মো.গোলাম কিবরিয়া এবং সহ-সভাপতি পদে মো.কাওসারুল ইসলাম সহ মোট নয় সদস্যের প্যানেল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুগ্ম সম্পাদক হিসেবে লড়বেন মো.রুবেল খান এবং শিক্ষা ও সম্পাদক হিসেবে লড়বেন তানজিল হাসান মাহদি।

নির্বাচনী ইশতেহারে প্রগতিশীল শিক্ষক পরিষদের পক্ষ থেকে, ক্লাস লোড কমাতে নতুন শিক্ষক নিয়োগ, শিক্ষাছুটি বিষয়ক জটিলতা নিরসন, এক্রেডিটেড ল্যাবের কর্ম পরিধি বর্ধিতকরন, প্রতিটি ক্লাসরুমে কম্পিউটার স্থাপন, শিক্ষকদের গবেষণার অর্থপ্রাপ্তিতে সহজলভ্যতা সহ মোট ১৮ টি উদ্যোগ নেওয়ার অংগীকার করা হয়েছে। অন্যদিক সাধারণ শিক্ষক পরিষদের পক্ষ থেকে,অডিট আপত্তি নিষ্পত্তিকরণ, শিক্ষকদের জন্য আলাদা
ক্যাফেটেরিয়া স্থাপন, রেজিস্ট্রার, অর্থ ও হিসাব, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এর গতিশীলতা বৃদ্ধি, গবেষণা কাজে অর্থ বরাদ্দ বেগবান করণ সহ মোট ১৭ টি উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন কমিশন থেকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছ ভোট দেওয়া নিশ্চিত করার অপেক্ষায় আছি। নির্বাচন বিষয়ক যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে শিক্ষক সমিতির সর্বশেষ নির্বাচন হয় ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর। উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন বুটেক্সের বর্তমান উপাচার্য অধ্যাপক ড.শাহ আলীমুজ্জামান এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ড.মো.ফরহাদ হোসেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।