ads
ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্সের নতুন ক্লাব টেক্সম্যাক সোসাইটির যাত্রা শুরু 

বুটেক্স প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) ডিপার্টমেন্টের নবনির্মিত ক্লাব “বুটেক্স টেক্সম্যাক সোসাইটি” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ক্লাবটি টিএমডিএম শিক্ষার্থীদের টেক্সটাইল মেশিন সম্পর্কিত জ্ঞান অর্জন, গবেষণা এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) ক্লাবটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টিএমডিএম ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক তানজিল হাসান মাহাদি, যিনি “বুটেক্স টেক্সম্যাক সোসাইটি” এর মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হোসাইন আল আশরাফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহিন সাফা।

টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ইতোমধ্যে টেক্সটাইল মেশিন সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতা ও গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। বিশেষ করে, বুটেক্সের অভ্যন্তরীণ মেশিনারি প্রদর্শনী “আইটিএমএ”-তে তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নতুন এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ক্লাবটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং আলোচনা সভার আয়োজন করবে। পাশাপাশি, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা করবে, যেখানে তারা সরাসরি টেক্সটাইল মেশিনারির ব্যবহার ও প্রযুক্তিগত দিক সম্পর্কে জানতে পারবে।

বুটেক্স টেক্সম্যাক সোসাইটি ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যত ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্লাবটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘বুটেক্স টেক্সট মেক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের টেক্সটাইল মেশিনারিজ নিয়ে কাজের সুযোগ তৈরি করা এবং তাদের আগ্রহ বৃদ্ধির জন্য। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় টেক্সটাইল মেশিনারি খাতের প্রযুক্তিগত অগ্রগতি, জ্ঞান প্রচার এবং খাতটির টেকসই বৃদ্ধির পক্ষে পরামর্শ দেওয়ার জন্য পেশাদার, গবেষক এবং উৎসাহীদের একত্রিত করা হবে। এটি টেক্সটাইল যন্ত্রপাতি শিল্পে উদ্ভাবন, সহযোগিতা ও শ্রেষ্ঠত্বের সংস্কৃতি গড়ে তুলতে কাজ করবে।

এছাড়াও, ইউরোপিয়ান ইটমা এবং ইটমা এশিয়ায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করবে। পাশাপাশি, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মেশিনারিজ সম্পর্কিত জ্ঞান ও প্রতিযোগিতার আগ্রহ তৈরি করা হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।