ads
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্সের ওসমানী হলে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

বুটেক্স প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জিএমএজি ওসমানী হলের মাঠে বহিরাগতদের সকল প্রকার খেলাধুলা ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হল প্রশাসনের স্বাক্ষরিত এক নোটিশে এমন তথ্য জানা যায়।

জানা যায়, হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিভিন্ন লেভেল ও টর্মের সেমিস্টার পরীক্ষা চলমান রয়েছে। এমতবস্তায় হলের মাঠে বহিরাগতদের প্রবেশে যেন হলের পরিবেশের বিঘ্নিত না হয় তাই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, সবসময় হলের মাঠ ছাত্র নেতারা বহিরাগতদের ভাড়া দিয়ে আসতো। তারা খেলাধুলার সময় হইহোল্লরে স্বাভাবিক পড়াশোনা বিঘ্ন ঘটছিলো। তাছাড়া বহিরাগতরা হলের ওয়াশরুম ব্যবহার করে পরিবেশ নষ্ট করতো। হল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা খুশি, এ সিদ্ধান্ত যেন বজায় থাকে।

এ ব্যাপারে জিএমএজি ওসমানী হলের প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান বলেন, হলের মাঠে কেবল হলের শিক্ষার্থীরাই খেলাধুলা করবে। বহিরাগত কেউ খেলাধুলা করতে পারবে না। আর সেমিস্টার পরীক্ষার পরও এই সিদ্ধান্ত বজায় থাকবে। হলের প্রবেশাধিকার সম্পূর্ণ হল প্রশাসনের সিদ্ধান্তে হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।