দীর্ঘ পাঁচ বছরের প্রেম, কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না প্রেমিক। অনেক অনুরোধের পর অবশেষে বিয়ে করতে রাজি হন তিনি। কিন্তু নির্ধারিত দিনে আর দেখা মেলেনি সেই যুবকের। এর কারণে ক্ষুব্ধ হয়ে প্রেমিককে বাসায় ডেকে কৌশলে তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন যুবকের প্রেমিকা।
গত সোমবার (১ জুলাই) ভারতের বিহারে ঘটেছে এই ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি খবরে জানা যায়, অভিযুক্ত তরুণী পেশায় চিকিৎসক। আর তার প্রেমিক সরান জেলার মাধৌরা ব্লকের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
অভিযুক্ত তরুণী জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, কিন্তু তিনি বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। কোনোভাবে প্রেমিককে কোর্টে গিয়ে বিয়ে করতে রাজি করান, একটি তারিখও ঠিক হয়। কিন্তু ওইদিন তার প্রেমিক কোর্টে উপস্থিত হননি। এতে তার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর তিনি প্রেমিককে তার নিজের বাড়িতে ডাকেন। আর বাড়িতে আসার পরপরই প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দেন। ওই সময় যন্ত্রণায় চিৎকার শুরু করেন সেই ব্যক্তি। তার চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।
পুলিশ জানিয়েছে, তরুণীর বয়স ২৫ বছর। তিনি পেশায় চিকিৎসক এবং অবিবাহিত। মাধুরায় ইন্টার্নি করছিলেন। তার প্রেমিকও অবিবাহিত। তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, তরুণীর বয়স ২৫ বছর। তিনি পেশায় চিকিৎসক এবং অবিবাহিত। মাধুরায় ইন্টার্নি করছিলেন। তার প্রেমিকও অবিবাহিত, তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।


