ঢাকাTuesday , 28 November 2023
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বার্ষিক বনভোজনে আনন্দে মাতলেন বাকৃবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি

সংবাদ লাইভ
November 28, 2023 11:40 am
Link Copied!

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বাকৃবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি”র বার্ষিক বনভোজন ও নবীনবরণ শনিবার (২৫ নভেম্বর ২০২৩) অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর ও সমিতির সভাপতি ডঃ এস. এম. লুৎফুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সহ-সভাপতি প্রফেসর ডঃ মোঃ আনোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ আনিসুর রহমান।

উপদেষ্টা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ডাঃ ইসমাইল হোসেন, প্রভাষক আফরোজা সুলতানা ও শিবলী নোমান। আরো উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সকল পর্যায়ের সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকদের পরিবারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং উপহার প্রদান করা হয়। সমিতির সদস্যদের মধ্য থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক, ৪১তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত নব্য ক্যাডারগণ এবং সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদেরকে ফুলেল শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সূচিতে আরো ছিলো বিভিন্ন রকম খেলাধুলা, রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক ও সুন্দর জীবন গঠনের দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন পরিশেষে সভাপতি সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।