ads
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিসাসের সাবেক সম্পাদক জীম সড়ক আহত, আইসিইউতে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তানিউল করিম জীম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ভারতের কলকাতার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সহপাঠী ও সংগঠনের সূত্রে জানা গেছে, ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে মাথায় গুরুতর আঘাত পান জীম। গতকাল থেকে এখন পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা জানিয়েছেন, জ্ঞান ফিরলে তাঁর শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তানিউল করিম জীম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে যুক্ত আছেন। ক্যাম্পাসে তিনি সক্রিয় ও দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত।
জীমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগ তৈরি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর আরোগ্য কামনায় দোয়া চাওয়া হচ্ছে।

সংবাদ লাইভ/বাকৃবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।