ads
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাকৃবি প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর দিনাজপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহত্তর দিনাজপুর সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আমির হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুজ্জোহা বাঁধনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. মো. শওকত আলী উপস্থিত ছিলেন। এছাড়াও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান, জিটিআইয়ের অধ্যাপক ড. বেনতুল মাওয়া, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমীনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের শতাধিক বাকৃবি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় সমিতির তিনজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন কৃষিবিদ মো. হাবিবুর রহমান রনি, কৃষিবিদ মো. রনি ইবনে মাসুদ এবং কৃষিবিদ আরমান রাকিব।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।