ads
ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল এরুলিয়া এয়ার ফিল্ডে ৬৪তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন ওয়ালিদ আহমেদ শিশির, বিপিপি, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

এদিন বাংলাদেশ বিমান বাহিনীর ১১ জন কর্মকর্তা ও বাংলাদেশ নৌ বাহিনীর ১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। এছাড়াও ৬৪ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার মুসফিকুর রহমান ।

জিডি (পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।