ads
ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগ( জেএসডি) বগুড়া জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে রুবন আকরামকে আহ্বায়ক এবং বাঁধন কুমার দাস ও আকাশ কুমার দাসকে যুগ্ম  আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। 

কমিটি গঠনের আগে সাতমাথায় বগুড়া জেলা জেএসডির কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রুবন আকরামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেএসডি’র কেন্দ্রিয় নেতা রেজাউল বারী দিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জেএসডি’র সভাপতি মনিরুজ্জামান (বাচ্চু) ও  সাধারণ সম্পাদক আবু জাফর। সভায় আরও বক্তব্য রাখেন  বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় সংসদের সম্মেলন প্রস্তুতি কমিটির  আহ্বায়ক মোসলে উদ্দিন বিজয়,  জেএসডি’র সহ সভাপতি আলতাফ হোসেন, মামুনুর রশিদ, বাবর আলী, প্রশান্ত কুমার, শহীদুল ইসলাম, রবিউল আওয়াল প্রমুখ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।