বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। এ সময় তারা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নতুন দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ছাত্রদল নেতারা বলেন, দেশের কৃষি শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের অভিজ্ঞ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে তারা প্রত্যাশা করেন।
এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করা হয়।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com