ads
ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বস্ত্র ও পাট উপদেষ্টার তাঁত বোর্ডের শিক্ষার্থী ও তাঁতীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের নরসিংদী জেলায় তাঁত বোর্ডের শিক্ষার্থী ও তাঁতীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনেন। 

গত শনিবার বিকালে নরসিংদী তাঁত বোর্ড মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন তিনি। এর আগে তিনি নরসিংদী ইউএমসি জুট মিল ও মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন।

মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার। যাদের তাঁত মেশিন নেই, তাদেরকেও সহযোগিতা করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো চলতে থাকবে আর লস দিবে, শত মানুষ চাকরি করবে- এটা তো হয় না। এজন্যই সরকারি প্রতিষ্ঠান চলে না। প্রাইভেট প্রতিষ্ঠান লাভের দিকে তাকায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান প্রমুখ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।