ads
ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্যের যোগদানে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর উপাচার্য পদে যোগদান করেছেন আজ। পরে উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা।

আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১ টায় বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি এস এম মানিকের নেতৃত্বে সংগঠনটির অন্যান্য সদস্যরা
গতানুগতিক ফুলের শুভেচ্ছা না দিয়ে বই দ্বারা উপাচার্যকে শুভেচ্ছা জানান।

এ সময় উপাচার্যের বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবনা জানতে চাইলে তিনি বলেন, “আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আশা করি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই যার যার জায়গা থেকে আমাকে সহযোগিতা করবেন। এখানে অনেক সমস্যা থাকলেও সবগুলো একবারে সমাধান করা সম্ভব নয়। আমরা ধীরে ধীরে সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে এবং সেইসাথে শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক শিক্ষার্থীর মতো গড়ে তোলার চেষ্টা থাকবে।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।