ads
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের ১০ বছর পূর্তি ও ফ্রেশার রিসেপশন অনুষ্ঠিত

জাকিয়া সুলতানা শিমু, ববি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়-এর ক্যারিয়ার ক্লাব (BUCC)-এর ১০ বছর পূর্তি ও ফ্রেশার রিসেপশন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব মডারেটর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. সাখাওয়াত হোসেন, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ইসরাত জাহান লিজা, ইতিহাস বিভাগের চেয়ারম্যান আবদুল বাতেন চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস এবং আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সুপ্রভাত হালদার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সংগঠনভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তোলে। BUCC-এর ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করে তিনি ভবিষ্যতে আরও কার্যকর ও গঠনমূলক উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ক্লাব মডারেটর ড. সাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে বলেন, ক্যারিয়ার উন্নয়নে BUCC দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তিনি নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বিকাশের আহ্বান জানান।

BUCC সভাপতি মেহেদী আরেফিন বলেন, ২০১৬ সালে কিছু স্বপ্নদ্রষ্টা শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করা সংগঠনটি আজ এক দশক অতিক্রম করেছে। উপদেষ্টামণ্ডলী, অ্যালামনাই ও বর্তমান সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফলে BUCC আজ একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও জব রেডিনেস তৈরিতে ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে BUCC পরিবারের সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ১০ বছর পূর্তি উদযাপন করা হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে ভবিষ্যতেও BUCC সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।