ads
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

১৫ রমাদান ১৪৪৬ হিজরি (২০২৫) পবিত্র মাহে রমাদান উপলক্ষে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এক শুভ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্নচারী পরিবার’ নামক সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো. শুভ চৌধুরী। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম রাব্বি, এরপর ইসলামি সংগীত পরিবেশন করেন আবদুল্লাহ আল ওয়ালিদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। ইফতার পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কলেজ ক্যাম্পাসের সম্মানিত ইমাম মাওলানা মনজুরুল হক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাহে রমাদানের পবিত্রতা ও ফজিলতকে সামনে রেখে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, যা সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।