ads
ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্বপ্নচারী প্রকাশনা উৎসব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো “স্বপ্নচারী প্রকাশনা উৎসব ২০২৫”। এ উপলক্ষে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্বপ্নচারী পরিবারের সদস্যদের উপস্থিতিতে দুপুর ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে আল কুরআন বিতরণ করা হয়। প্রকাশনী উৎসবে প্রায় ২০০-এর বেশি বই প্রদর্শন ও বিক্রয় করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

দিনব্যাপী প্রকাশনা উৎসব শেষে রাত ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে “স্বপ্নচারী জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিটে ৩০টি বহু নির্বাচনী প্রশ্নের সেট প্রদান করা হয়, যেখানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই কুইজ প্রতিযোগিতায় ১০ম ব্যাচের নাইমুল হক প্রথম স্থান অধিকার করেন, ১০ম ব্যাচের মুস্তাফিজুর রহমান দ্বিতীয় স্থান এবং ১৩তম ব্যাচের মোঃ জুনায়েদ ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন।

বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে ১৫০০ টাকা ও গিফট, দ্বিতীয় স্থান অধিকারীকে ১২০০ টাকা ও গিফট এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০০০ টাকা ও গিফট প্রদান করা হবে। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীদের জন্য আকর্ষণীয় উপহার এবং শীর্ষ ১০ জন প্রতিযোগীর জন্য সার্টিফিকেট প্রদান করা হবে।

সার্বিকভাবে, স্বপ্নচারী প্রকাশনা উৎসব ও কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।