ঢাকাThursday , 23 March 2023
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী-গবেষকদেরকে সম্মাননা প্রদান

সংবাদ লাইভ
March 23, 2023 6:54 pm
Link Copied!

বশেফমুবিপ্রবি প্রতিনিধি: অ্যালপার ডজার (এডি) সায়েন্টফিক ইনডেক্স-২০২৩ এ স্থান পাওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) বিজ্ঞানী-গবেষকদের সম্মাননা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খানসহ ১৩ জন শিক্ষক/গবেষককে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক, সনদ ও প্রাইজ মানি তুলে দেন।
তালিকা অনুযায়ী সম্মাননাপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, প্রভাষক (পদার্থ বিদ্যা) সুজন কুমার মিত্র, গণিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায়, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আরিফুল হক, মো. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, সিএসই বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসান, গণিত বিভগের সহকারী অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল।

গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) বিজ্ঞানী ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ লাইভ/ফাহাদ

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।