ads
ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়া জেলা বিএনপি নেতা তাজুল বহিস্কার

সজল শেখ, বগুড়া প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় তাজুল ইসলাম নামে জেলা বিএনপি’র এক নেতাকে বহিস্কার করা হয়েছে। তিনি সংগঠনটির বগুড়া জেলা কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বিএনপির শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা তাজুল ইসলামের বহিস্কারাদেশের খবর নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন অভিযোগে বগুড়ায় ইতিপূর্বে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় পর্যায়ের ১১ নেতাকে বহিস্কার করা হয়। এছাড়া বেশ কয়েকজন বিএনপি নেতাকে সতর্ক করা হয়। তবে এই প্রথম বিএনপির কোন নেতাকে বহিস্কার করা হলো। তাজুল ইসলাম বিএনপি’র শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

তাজুল ইসলামকে বহিস্কারের কারণ সম্পর্কে জানতে চাইলে বগুড়ায় ওই দলটির একাধিক নেতা জানান, শেখ হাসিনার পতনের পর তিনি শিবগঞ্জে দলীয় নেতা-কর্মীদের সভার আয়োজন করেন। সভায় তিনি বক্তব্য রাখার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা নিয়ে মন্তব্য করেছিলেন।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম জানান, ওই বক্তব্যের পর পরই তাজুলকে বহিস্কারের জন্য দলটির জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, শিবগঞ্জ উপজেলা কমিটি থেকে পাঠানো তাজুল ইসলামের বহিস্কারের সুপারিশটি দলের কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। পরে সেখান থেকেই তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে আলী আজগর তালুকদার হেনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩০ আগস্ট বিকেলে দলের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে বলেছেন, দলে কোন অপরাধীর স্থান হবে না। দলের কেউ যদি কোন অপকর্মে জড়িত হয় তাহলে তাকে শুধু বহিস্কারই নয় বরং বিএনপি ক্ষমতায় গেলে তাদের খুঁজে খুঁজে বের করে মামলা দেওয়া হবে।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।