ads
ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়া জেলা ও দায়রা জজ মোজাম্মেল হকের অপসারণ দাবিতে বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের অপসারণ ও পদত্যাগের দাবিতে কর্মচারীরা কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল করেছে। বগুড়া থেকে প্রত্যাহার হওয়া জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদে কর্মচারিরা এ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন ।বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এরপর বেলা ১২টায় আদালত প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করা হয়।

এতে বক্তব্য দেন জেলা জজ আদালতের প্রধান হিসাব রক্ষক মোঃ তরিকুল ইসলাম খোকন, পেশকার তোফায়েল আহম্মেদ, আরিফুল ইসলাম, আব্দুল্লাহা আল মামুন।

বক্তারা অভিযোগ করে বলেন, বগুড়া জেলার প্রধান বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অন্যায়-অনিয়ম করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আন্দোলনকারীদের ও অন্যান্য আসামীদের অবৈধভাবে আটকিয়ে রেখেছেন। তাদেরকে জামিন দেয়া হবে না এমন নির্দেশও দিয়েছেন। এছাড়া আমাদের কর্মচারীদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না। এখন আমাদের একটাই দাবি তাদের দুজনের পদত্যাগ অথবা অপসারণ।

এদিকে, বগুড়া বিচার বিভাগের কর্মচারিদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলকে সমর্থন জানান বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা।

তিনি বলেন, আমাদের সাথে আলোচনা হয়েছে বগুড়া জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তাদের কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তারা আপাতত দায়িত্ব পালন করবেন না। তাদের জায়গায় বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত দায়রা জজ-৩ জালাল উদ্দিন ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুকান্ত সাহা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।