ads
ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ার নন্দীগ্রামে এক কৃষকের ৯টি গরু চুরি

বগুড়া ব্যুরো
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে পৌর এলাকার বৈলগ্রাম উত্তর পাড়ার মৃত হাতেম আলীর ছেলে সোহরাব হোসেন বাবুলের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহরাব হোসেন বাবুল বলেন, বুধবার রাত ১টার দিকে সর্বশেষ গরুগুলোর দেখভাল করে শুয়ে পড়ি। বৃহস্পতিবার ভোরে গোয়ালঘরে গিয়ে দেখি জানালার পাশে দেওয়াল কাটা। ঘরে রাখা নয়টি গরু নেই। দীর্ঘদিন ধরে লালনপালন করা গরুরপাল এক রাতেই শেষ হয়ে গেছে। ৯টি গরুর দাম কমপক্ষে ৮ লাখ টাকা হতো।

ওয়ার্ড কাউন্সিলর জুলফিকা আলী বলেন, এই চুরির ঘটনা খুব দুঃখজনক। তাদের সংসারে অনেক বড় ক্ষতি হলো।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। আমরা জানার পর থেকে চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা করছি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।