ads
ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ার ধুনটে শাপলা হোটেলের মালিককে জরিমানা

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমান আদালতে সোনাহাটা শাপলা হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের মালিকের ১০ হাজার টাকা জরিমানা ও সোনাহাটা বাজারে সরকারি রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত হোটেল ব্যবসায়ীর নাম মশিউর রহমান শাপলা। তিনি উপজেলার মাজবাড়ি গ্রামের বাসিন্দা। 

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন মঙ্গলবার বিকেলের দিকে ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ দেন। একই সাথে ওই ব্যবসায়ীকে দ্রুত সময়ের মধ্যে হোটেলে বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহনের তাগিদ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পূর্ব পাশে অবস্থিত বানিজ্যিক এলাকা এবং মাঠের দক্ষিন পাশে সোনাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মাঠে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধূলা করে থাকে। ওই মাঠের সীমানা ঘেঁসে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এরমধ্যে প্রায় ৪ মাস আগে গড়ে উঠেছে শাপলা হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট নামে ব্যবসা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে নেই বর্জ্য ব্যবস্থাপনা। এমনকি ওই হোটেলে ব্যবহার করা দূষিত নোংরা পানি নিস্কাশনের নিজস্ব কোন ব্যবস্থা নেই।

এ কারণে হোটেলের ময়লা-আবর্জনা মিশ্রিত দূর্গন্ধযুক্ত নোংরা পানি বিদ্যালয় মাঠে নিস্কাশন করায় শিক্ষার্থীরা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি ভ্রাম্যমান আদালতের বিচারক আমলে নেন। একই সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে সোনাহাটা বাজারে সরকারি রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।