ads
ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ার ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় পদ্মরাগ ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের পুরান বগুড়ার ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আশরাফুল ইসলাম। তিনি রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকার আজিমউদ্দিনের ছেলে। এছাড়া আশরাফুল বগুড়ায় একটি বেসরকারি কোম্পানিতে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তফা কামাল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আশরাফুল ইসলামের স্ত্রী অসুস্থ। তাই এক পরিচিত বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সাতমাথায় তিনি ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ফেরার পথে ওয়াপদা গেইট এলাকায় অসাবধানতাবশত বগুড়া থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এসময় নিহতের পিছনে থাকা ওই ব্যক্তি লাফ দিলে প্রাণে বেঁচে যান।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।