ads
ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় হত্যা মামলায় নারী শিশু ট্রাইব্যুনালের পিপি কারাগারে

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় শ্রমিকদল নেতা জিল্লুর রহমান হত্যা মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌশুলী ( পিপি) আশিকুর রহমান সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার বেলা ১২ টায় বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।

আশিকুর রহমান সুজন পিপির পাশাপাশি আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন।

কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন  জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট গাবতলী পৌর শ্রমিকদলের সহসভাপতি জিল্লুর রহমান আন্দোলনে অংশ নিয়ে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন। ৫ আগষ্ট সরকার পতনের পর নিহতের স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।সেই মামলায় আশিকুর রহমান সুজন ৫২ নম্বর আসামী ছিলেন।

তিনি আরো বলেন, আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।