বগুড়ায় একাধিক মামলার আসামি যুবলীগের দুই নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৩ টার দিকে ডিবি পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয় তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মোস্তাকিম রহমান (৪০), গোকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সওকাদুল ইসলাম সরকার সবুজ (৪০) ও ফুলতলা এলাকার নাদিমের ছোট ভাই নাসির (৩৫)।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো: মুস্তাফিজ হাসান জানান, সাবেক পৌর কাউন্সিলর মোস্তাকিম রহমান ২টি হত্যা ও ১টি বিস্ফোরক মামলার আসামি। গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনে বৈষম্য বরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ২ জন আন্দোলনকারীকে হত্যা ও বিস্ফোরণের ঘটনায় জড়িত তিনি। সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ সরকারের বিরুদ্ধেও ওই দুটি হত্যা ও বিস্ফোরকসহ ৩টি মামলা রয়েছে। অপর দিকে, ধৃত যুবলীগ নেতা নাসিরের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com